মুরাদনগরে পুকুরে গোছল করতে গিয়ে দুই সহোদর সহ ৩ শিশুর মৃত্যু
মোঃ আরিফুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুকুরে গোছল করতে গিয়ে দুই বোনসহ একই পরিবারের ৩ শিশু মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাঁশকাইট গ্রামের আলম মেম্বারের বাড়ির সুরুজ মিয়ার পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, ওই বাড়ির সালাম মিয়ার দুই মেয়ে আমেনা খাতুন (১২) ও সামিয়া আক্তার (৬), অপর শিশুটি একই বাড়ির কাউছার মিয়ার মেয়ে শিশু সাদিয়া আক্তার (৭) ।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বেলা গোসল করতে গিয়ে দেরি হওয়ায় তাদের খুঁজতে গিয়ে দেখে পুকুর ঘাটে শিশুদের জুতা পরে আছে। তারপর পানিতে নেমে খোঁজাখুঁজি করে শিশুর মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী।
এ বিষয়ে মুরাদনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) পৃভাষ চন্দ্র ধর জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনারস্থল থেকে তাদের বিস্তারিত জেনেছেন। শিশুরা গোসল করতে গিয়ে নিহত হয়েছেন। তিন শিশু নিহতের বিষয়টি খুবই হৃদয় বিদারক।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































